1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহানগর জামায়াতের যুববিভাগের মানববন্ধন ও র‍্যালি - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

‎কুমিল্লায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহানগর জামায়াতের যুববিভাগের মানববন্ধন ও র‍্যালি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

‎কুমিল্লায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মহানগর জামায়াতের যুববিভাগের মানববন্ধন ও র‌্যালি

নিজস্ব সংবাদদাতা।। 

‎আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর টাউন হল গেইটে আয়োজিত মানববন্ধন-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা এবং মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি টাউন হল গেইট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।‎এ সময় কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর