1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে পৃথক পথসভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে পৃথক পথসভা অনুষ্ঠিত শিক্ষার মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া,শুধু জিপিএ নয়: ড. সায়মা ফেরদৌস কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে চাইনিজ কুড়াল বিদ্ধ,ভুক্তভোগী হাসপাতালে ভর্তি! কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন;অতপর অটোরিকশাসহ ২ জন আটক।  কুমিল্লা রেলস্টেশনের গল্প; পত্রিকাই যার নেশা! এপিপি পদ থেকে প্রত্যাহার হলেন দুই আইনজীবী বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার কুমিল্লায় বাছাই পর্ব চলছে  বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার কুমিল্লায় বাছাই পর্ব চলছে; ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান…কুসিক প্রশাসকের

কুমিল্লা চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে পৃথক পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে পৃথক পথসভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।। 

শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে চৌদ্দগ্রামে পৃথক তিনটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি প্রধান অতিথি হিসেবে এসব পথসভায় বক্তব্য দেন।
তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। এর আগে সকাল ১১টায় তিনি চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।পরে বিকেলে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে, বিকাল ৪টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এবং বিকাল ৫টায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে এসব সভা অনুষ্ঠিত হয়। ডা. তাহের আরও বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।তিনি সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।পথসভাগুলোতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন। সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, এই সড়কের উদ্বোধনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।অনুষ্ঠানগুলোতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর