1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
লালমাই লেক ল্যান্ডে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

লালমাই লেক ল্যান্ডে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬

লালমাই লেক ল্যান্ডে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক।।

​কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র লালমাই লেক ল্যান্ডে দিনব্যাপী এক ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস চৌধুরী।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে এ ধরনের সেবামূলক কার্যক্রম অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং সচেতনতা বৃদ্ধিতে লালমাই লেক ল্যান্ডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”সকাল থেকেই লেক ল্যান্ড প্রাঙ্গণে ভিড় জমান সেবাগ্রহীতারা। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। চেকআপ শেষে রোগীদের মাঝে বিনামূল্যে জরুরি ঔষধও সরবরাহ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজক কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। ​সকাল থেকে শুরু হওয়া এই ফ্রি হেলথ ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর