1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সিটি নির্বাচনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি...মহানগর জামায়াত আমীর; কাজী দ্বীন মোহাম্মদ।  - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি…মহানগর জামায়াত আমীর; কাজী দ্বীন মোহাম্মদ। 

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি…মহানগর জামায়াত আমীর; কাজী দ্বীন মোহাম্মদ। 

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো কোনো মেয়র প্রার্থী চূড়ান্ত করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কুমিল্লা মহানগর প্রচার ও মিডিয়া সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।
তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠন এখনো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ-এর নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়। কামারুজ্জামান সোহেল বলেন, জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। দলীয় শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই সব ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কাউকে দলীয় প্রার্থী হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত নগর গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে দল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও যথাসময়ে তাদের অবস্থান স্পষ্ট করবে।
এ বিষয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে দলীয় প্রার্থী হিসেবে উপস্থাপন না করাই সমীচীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর