1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ‘কীর্তিমান মা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ‘কীর্তিমান মা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬

কুমিল্লায় ‘কীর্তিমান মা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। 

মাতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘কীর্তিমান মা সম্মাননা ২০২৬’। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৪টায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী মায়েদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “কত করি উৎপাত, আবদার দিনরাত, ওরে সে যে মা—সব সয় হাসিমুখে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি তার বক্তব্যে মায়েদের অবদানকে সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও উন্নয়ন কর্মী নিশাত সুলতানা, যিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন লেখক ও গণমাধ্যম কর্মী খায়রুল বাবুই, যিনি প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (লিড ডিজিটাল কনটেন্ট) হিসেবে কর্মরত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরী সামাজিক বুননের সভাপতি দিলনাশি মোহসেন। তিনি তার বক্তব্যে বলেন, মায়েদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পুরো আয়োজনটি সমন্বয় করেন তরী সামাজিক বুননের সমন্বয়ক রেজবাউল হক রানা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক সংগঠন ‘তরী সামাজিক বুনন’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর