1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন! - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন!

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন!

হালিম সৈকত,তিতাস-দাউদকান্দি (কুমিল্লা)।।
কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৫)। সোমবার (১১ মে) রাত অনুমানিক সাড়ে নয়টায় মানিককান্দি গ্রামের তিন৷ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।লতিফ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর  দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো.জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ আসামি ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনদিন আগে তিনি এলাকায় ফেরেন।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, সোমবার রাতে ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে পুলিশি পাহারায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর