1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক!

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক!
​নিজস্ব সংবাদদাতা।। 

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিজিবি’র বিশেষ অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শশীদল বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সুনিপুণ পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।আজ দুপুর আনুমানিক ১:৩০ টায় ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল বড়বাড়ি নামক স্থানে একটি মোটরসাইকেল তল্লাশি চালায় বিজিবি।তল্লাশিকালে ৯৯০ পিস ইয়াবাসহ মো. মিজান (৪৬) নামের এক স্থানীয় মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মো. মিজান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হাসনাবাদ গ্রামের মো. ধনু মিয়ার ছেলে।বিজিবি জানায়,আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত ইয়াবা এবং ব্যবহৃত মোটরসাইকেলসহ ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং ১৮, তারিখ ১২ মে ২০২৬) দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আরও দুইজন পলাতক আসামীর নাম উল্লেখ করা হয়েছে। বিজিবি আরও জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর