1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এসপি, ডিসি, র‍্যাবের প্রধানের ভালো সম্পর্কের হুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ! - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জন কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক যুবক নিহত;অতঃপর প্রেমিকা গ্রেপ্তার! গণভিত্তি শক্তিশালী করে শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে — মিয়া গোলাম পরওয়ার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযান, নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার কুমিল্লার চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ

এসপি, ডিসি, র‍্যাবের প্রধানের ভালো সম্পর্কের হুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

এসপি, ডিসি, র‌্যাবের প্রধানের ভালো সম্পর্কের হুমকি
থানায় পাল্টাপাল্টি অভিযোগ!

চৌদ্দগ্রামে জাল জন্মসনদ ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড দিয়ে অর্থ আত্মসাত, প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারধর, থানায় অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে সাংবাদিক পরিচয়ে জাল জন্ম সনদ তৈরি ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড বিতরণের নামে অসহায় নারীসহ অনেকের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এরশাদ রানা নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় ইউপি সদস্য বজলুর রহমানকে মারধর করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের খেয়াইশ গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ এরশাদ রানা দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন ওয়ার্ড এর ইউপি সদস্যদের সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল জন্ম সনদ ও ভুয়া বয়স্ক ভাতা কার্ড দিয়ে গরীব ও অসহায় মানুষের অর্থ আত্মসাত করে আসছিল। মূলতঃ সে নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী হলেও এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। প্যানেল চেয়ারম্যান ও মেম্বাররা সচিব এবং হিসাব রক্ষককে তাদের অনুমতি ছাড়া কোন কাগজপত্র দেয়ার জন্য নিষেধ করলে এরশাদ রানা ক্ষীপ্ত হয়ে উঠে। সে এসপি, ডিসি, র‌্যাবের প্রধান, আইডি কার্ড ও জন্মনিবন্ধন যারা করে তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং মেম্বার দিয়ে কাজ করার কোন দরকার নেই বলে হুমকি দেয়। এছাড়াও সে ইউনিয়ন পরিষদে সচিব ও হিসাব রক্ষককে সাংবাদিক পরিচয় দিয়ে হেনস্তা করে আসছিল। এরই অংশ হিসেবে রোববার সকালে মেম্বারের সীলের জায়গায় প্যানেল চেয়ারম্যানের সীল দিলে অনুমতি কে দিয়েছে প্রশ্ন করায় ক্ষীপ্ত হয়ে মেম্বারের বিরুদ্ধে নিউজ করার হুমকি দেয়। এক পর্যায়ে প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ড মেম্বার বজলুর রহমান প্রতিবাদ করলে ইউনিয়ন পরিষদের মধ্যেই উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এরশাদ রানা ইউপি সদস্য বজলুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথিসহ বেধড়ক মারধর করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যকে হুমকি-ধমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্থায় ভুক্তভোগি ইউপি সদস্যগণসহ অভিযোগকারী অসহায় নারী এবং অপরাপর ভুক্তভোগি সাধারণ মানুষ চরম উৎকন্ঠা ও আতঙ্কে রয়েছে। ইউপি সদস্য বজলুর রহমান এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে এরশাদ রানার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এরশাদ রানাও পাল্টা বজলুর রহমানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোছাইন সোমবার সন্ধ্যায় বলেন, বজলুর রহমান মেম্বার ও এরশাদ রানা নামের দুই ব্যক্তি পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর