1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনে মন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন ড. মোশাররফ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনে মন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন ড. মোশাররফ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনে মন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন ড. মোশাররফ

দাউদকান্দি প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লা-১ আসনের অন্তর্ভুক্ত মেঘনা উপজেলায় একটি সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর (৫ মে) ডিও লেটার দিয়েছেন স্থানীয় সাংসদ ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।প্রেরিত ডিও লেটারে উল্লেখ করেছেন কুমিল্লা-১ আসনের অর্ন্তগত মেঘনা উপজেলা দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটি জনপদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে উপজেলাটি রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা খাতে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়নি।বর্তমান প্রেক্ষাপটে দেশে দক্ষ নার্স ও মিড-লেভেল স্বাস্থ্যকর্মীর চাহিদা ক্রমবর্ধমান। এই চাহিদা পূরণে মেঘনা উপজেলায় একটি আধুনিক নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হবে। এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপিত হলে কুমিল্লা জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলসমূহের শিক্ষার্থীরা সহজে নার্সিং শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় জনগণও পরোক্ষভাবে উন্নত স্বাস্থ্যসেবা দ্বারা উপকৃত হবে।এছাড়াও, মেঘনা উপজেলার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত এবং ঢাকা, নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নিকটবর্তী হওয়ায় এখানে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলে তা দ্রুত কার্যকর ও ফলপ্রসূ হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।বিষয়টি মানবিক ও জাতীয় গুরুত্ব বিবেচনায় এনে কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় একটি সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগ একান্তভাবে কামনা করছেন সাংসদ ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর