1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

কক্সবাজার ঈদগাঁও পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও হত্যাচেষ্টা মামলার আসামিসহ গ্রেফতার ৯

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

কক্সবাজার ঈদগাঁও পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও হত্যাচেষ্টা মামলার আসামিসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক ও সফল অভিযানে জুয়াড়ি, হত্যাচেষ্টা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে। ​১০ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৩নং ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি চৌকস দল স্থানীয় শাহ আলমের বসত ঘরে হানা দেয়। এসময় অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ১. আবুল কালাম (৪৬), ২. শাহ আলম (৬০), ৩. মোহাম্মদ সালাম (৫০), ৪. শমসুল আলম (৫৮) এবং ৫. কামাল হোসেন (৪৬)।
​পুলিশ তাদের হেফাজত থেকে ২ বান্ডেল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজ এবং নগদ ২,১৩০ টাকা জব্দ করে। ধৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-০৯/৫৪) রুজু করা হয়েছে।
​আম চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার: সহযোগী গ্রেফতার গত ৭ মে আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করায় সামশুল আলম (৫১) নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আজ বিশেষ অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি মোঃ জাহেদ (২১)-কে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, ওই হামলায় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর জখম করা হয়েছিল। ​পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামি গ্রেফতার ​একই দিনে থানা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে জিআর পরোয়ানাভুক্ত আসামি হলেন জসিম উদ্দিন (২৬) ও নুর আবছার (২০)। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি দিদার-কেও গ্রেফতার করা হয়।
​ঈদগাঁও থানা সূত্রে জানানো হয়েছে, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। বিশেষ করে জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর