1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সফল অভিযান: চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সফল অভিযান: চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার!

স্টাফ রিপোর্টার।।

বর্তমানে অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায়, যুগের সাথে তাল মিলিয়ে ও কৌশলগত পরিবর্তনের মাধ্যমে অপরাধ নিবারণে নিরলস কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় জেলাব্যাপী থানা পুলিশ ও গোয়েন্দা তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।এরই ধারাবাহিকতায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ান্তে ডিবি পুলিশের টিমটি সেখানে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি Yamaha Fzs V4 মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন:মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা-আব্দুল খালেক মোল্লা, সাং-বাকা (পশ্চিম পাড়া), থানা-লোহাগড়া, জেলা-নড়াইল (উক্ত আসামীর বিরুদ্ধে ৬ টি মামলা আছে)। আব্দুল্লাহ আল নোমান @ আদর (২৫), পিতা-আবুল কামাল, সাং-রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন), থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা উক্ত মোটরসাইকেলটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল।উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর