1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক সদস্য ফখরুদ্দিন হামিমের ইন্তেকালে জামায়াতের শোক - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক সদস্য ফখরুদ্দিন হামিমের ইন্তেকালে জামায়াতের শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক সদস্য ফখরুদ্দিন হামিমের ইন্তেকালে জামায়াতের শোক

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সাবেক আপ্যায়ন ও আমোদ-প্রমোদ বিষয়ক সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব ফখরুদ্দিন হামিম ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ফখরুদ্দিন হামিম ছিলেন একজন দ্বীনদার, আমানতদার ও আদর্শনিষ্ঠ ছাত্রনেতা। ছাত্রজীবনে তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। নেতৃবৃন্দ আরো বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন এবং কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে পরিণত করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন পরিবারকে এই কঠিন শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করেন এবং তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করেন।শেষে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকলের নিকট তার জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর