1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ধর্মপুর) প্রাঙ্গনের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ধর্মপুর) প্রাঙ্গনের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ধর্মপুর) প্রাঙ্গনের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বিশেষ প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ধর্মপুর) প্রাঙ্গনে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে পরিদর্শন করেছেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পরিদর্শনকালে তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণসমূহ সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই কলেজ প্রাঙ্গনে পানি জমে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। এতে নিয়মিত পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
সিটি প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক রাখতে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর