1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা অজিতগুহ কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লা অজিতগুহ কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Oplus_131072

কুমিল্লা অজিতগুহ কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাহার রায়হান,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের পক্ষ থেকে কুমিল্লা অজিতগুহ কলেজের ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব মো. কবির খান।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শরিফুল স্যার, উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ভিপি মাহবুবুর রহমান দুলাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিব, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান এবং মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দিপন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর