1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  - কুমিল্লার খবর
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ওয়াসা (Water Supply and Sewerage Authority) গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় কুমিল্লায় ওয়াসা গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ওয়াসা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ওয়াসার কার্যপরিধি, কাঠামো ও জনবল সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক রেজুলেশন আকারে মন্ত্রণালয়ে পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়। সভায় কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন ও যাচাইয়ের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন প্রদান করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর