1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল - কুমিল্লার খবর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর।  কুমিল্লা হাউজিং এস্টেটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক।

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল

মাইনুল হাসান কুমিল্লা।।

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শোভনা আভাবিল প্যালেস এর মা ও ভাইয়ের ৩টি ফ্ল্যাট প্রতারণার মাধ্যমে দলিল হাতিয়ে নেয় বাগিচাগাঁও এলাকার মৃত আব্দুল হামিদ ভূইয়ার কন্যা রুনা ইয়াসমিন। এ বিষয়ে কোতয়ালী থানায় ভূক্তভোগী বাগিচাগাঁও এলাকার মৃত আব্দুল হামিদ ভূইয়ার পুত্র মাহতাবুর রহমান সুমন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় বোনসহ দুইজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো বোন রুনা ইয়াছমিন (৪৪) ও ভাগিনা কাজী রাইছান অন্তর (২২)। এ বিষয়ে মাহতাবুর রহমান সুমন বোন, বোন জামাই ও ভাগিনার বিরুদ্ধে গতকাল একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন -গত ২০ মার্চ ২০২৬ ইং তারিখ সময় আনুমানিক বিকাল ৪টায় কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও সাকিনস্থ সুমনা আবাবিল প্যালেস ফ্ল্যাটের মালিক আমার পিতা মৃত আব্দুল হামিদ ভূইয়া। আব্দুল হামিদ ভূইয়া ১৯৯৮সাল এবং মা ২০২৫ সালে মৃত্য বরন করেন। তাদের মৃত্যুর পর মাহতাবুর রহমানের বোন রুনা ইয়াসমিনের বিভিন্ন বাহানা এবং প্রতারণার কারণে আমি বিবাহ করিতে পারি নাই। আমার বাড়ীতে নতুন মেহমান আসিলে আমার বোন রুনা ইয়াসমিন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে নতুন আত্মীয় স্বজন চলিয়া যেতো। সেই সুবাদে বোন ও ভাগিনা আমার নামীয় সম্পত্তির প্রতি লোভ লালসা করে আসছে। দীর্ঘদিন বোন, বোন জামাই ও ভাগিনা আমার বাসায় বসবাস করতো। আমি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার নামে আমার বাসায় বিভিন্ন ঔষধ খাওয়ায়ে অচেতন করে রাখতো। উক্ত সময়ে বোন, বোন জামাই ও ভাগিনা বিগত ০৭/০৮/২০২৫ ইং তারিখ আমার নামীয় সম্পত্তি প্রতারণা করে ২টি ফ্ল্যাটই লিখে নিয়া যায়। যার দলিল নং-৮২৪০। পরবর্তীতে বিষয়টি আমি জানতে পেরে প্রতিবাদ করে থাকি। এক পর্যায়ে আমিও বোন ও ভাগিনার সাথে তর্কবিতর্ক করলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে থাকে। বোন, বোন জামাই ও ভাগিনা প্রায় সময়ে আমাকে কথায় কথায় আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়া আসছে। তারা কথায় কথায় আমাদেরকে মারধর করার জন্য তেড়ে আসে বিবাদীদ্বয়ের অন্যায় অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে যাহার কারণে আমি কুমিল্লা শহরে রাত্রি যাপন করা অতিব কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় ২০/০৩/২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল ০৪:০০ ঘটিকার সময়ে আমি বোনের নিকট হতে আমার নামীয় ০২টি ফ্ল্যাট ফেরত চাইলে বোন ও ভাগিনা উল্টো আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধমকি দিয়া বলে যে, আমি যদি বিবাদীদ্বয়ের নিকট হইতে প্রতারণা হয়ে যাওয়া ফ্ল্যাট ফেরত চাই তাহলে বিবাদীদ্বয় আমাকে প্রাণে হত্যা করিয়া ফেলিবে নতুবা আমাকেও স্বাক্ষীদ্বয়কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে। আমি ধারণা করছি যে, বোন ভাগিনার এমন কর্মকান্ডের কারণে আমার জীবন সম্পূর্ণ নষ্ট করে আমার বড় ধরণের ক্ষতি সাধন করে আসছে। বোন ও ভাগিনা এমন কর্মকান্ডের কারণে আমার জীবন নিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আইনশৃঙ্খলার সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর