1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা অভিযান - কুমিল্লার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন! কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা অভিযান লিফটে সারিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী, শৃঙ্খলা মানার আহ্বান! কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বুড়িচং নিমসার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা চৌদ্দগ্রামে যুবদল নেতা ফরহাদ হাজারীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা কুমিল্লার চান্দিনা ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, নামজারিতে দালাল নির্ভরতা—জনদুর্ভোগ চরমে হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল!

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ঝটিকা অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।। 

কুমিল্লা: জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের সময়োপযোগী দিক-নির্দেশনা এবং জিরো টলারেন্স নীতির আওতায় কুমিল্লা জেলা পুলিশ যখন অপরাধ দমনে আপসহীন, ঠিক তখনই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।ঘটনার বিবরণ: অদ্য ০৩ এপ্রিল ২০২৬, ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল কোতয়ালী থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে’ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত কেন্দ্রের বিল্ডিংয়ের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতর থেকে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় নিম্নলিখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়:

০১টি বিদেশি পিস্তল

০৩টি ম্যাগাজিন

০৮ রাউন্ড তাজা বুলেট

গ্রেপ্তারকৃত আসামীদের পরিচয় মো: শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) – চেয়ারম্যান, যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। (পিতা: মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া, সাং: পূর্ব রেইসকোর্স, ০৩ নং ওয়ার্ড, কুসিক)।আশরাফুল ইসলাম আকাশ (৩২) – কর্মচারী, যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। (পিতা: মৃত হিরন মিয়া, সাং: দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুসিক)।পুলিশের বক্তব্য- জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই অস্ত্রের উৎস ও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর