1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লিফটে সারিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী, শৃঙ্খলা মানার আহ্বান! কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বুড়িচং নিমসার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা চৌদ্দগ্রামে যুবদল নেতা ফরহাদ হাজারীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা কুমিল্লার চান্দিনা ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, নামজারিতে দালাল নির্ভরতা—জনদুর্ভোগ চরমে হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল! কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন?

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন দক্ষিণ তেতাভূমি এলাকায় বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় পৌনে ১টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায়। এ সময় সেখানে রাখা ৬৯৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।এদিকে, উদ্ধার করা শাড়িগুলো কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর