1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার বিভিন্ন অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় কান্দিরপাড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও নাগরিক উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রতিটি অরক্ষিত রেলক্রসিংয়ে দক্ষ গেটম্যান নিয়োগ, আধুনিক গেটবার ও সিগন্যাল বাতির ব্যবস্থা, অবৈধ ক্রসিং বন্ধ বা সংস্কার, রেললাইন সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধি।কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অধিকাংশ রেলক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে, যা জনজীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।”স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২১ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেন ও বাস সংঘর্ষে ১২ জন নিহত হন। এতে নিরাপত্তাহীনতা ও গেটম্যানের অবহেলাকেই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।উক্ত কর্মসূচিতে মহানগর জামায়াতের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর