1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বুড়িচংয়ে চেকপোস্টে অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ রেলমন্ত্রীকে কল দিয়ে অঝোরে কাঁদলেন এমপি “মনিরুল হক চৌধুরী”! কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক।।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গৌরবময় ও অনন্য অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয় এবং সূচিত হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ।মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রাশেদুল হক চৌধুরী; জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুমিল্লা জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর