1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার।।

আজ ২৬শে মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ রেজা হাসান এবং তাঁর সহধর্মিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী এবং তাঁর সহধর্মিনী। এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন।পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তাঁদের সাহস, শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় গৌরব ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের মাঝে আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর