1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় - কুমিল্লার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বুড়িচংয়ে চেকপোস্টে অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ রেলমন্ত্রীকে কল দিয়ে অঝোরে কাঁদলেন এমপি “মনিরুল হক চৌধুরী”! কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২ ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবীবৃন্দের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।এ সময় আইনজীবীরা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষ পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি কুমিল্লা নগরীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
সভায় জাতীয়তাবাদী আইনজীবীবৃন্দ সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এদিকে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নগর উন্নয়নে তাদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় সভা কুমিল্লার আইনজীবী সমাজ ও সিটি করপোরেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর