1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেপ্তার - কুমিল্লার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ল’ কলেজের একাংশ শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ অটোরিকশার নগরী কুমিল্লা: চাঁদাবাজি ও যানজটে নাজেহাল নগরবাসী কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, একজনের দণ্ড পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা! ঈদযাত্রায় মহাসড়কের কুমিল্লায় যানজটের আশঙ্কা ২৬ স্থানে বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেপ্তার কুমিল্লায় বাসের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর  গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান বাকশীমুলে মরহুম হাজী মুজাফর মুহুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেপ্তার

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এছাড়া একটি পুরাতন সাকুরা (SAKURA) জেনারেটরও উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নিহার বড়াল (৩৯), পিতা-মৃত নিখিল বড়াল, জেলা-বরিশাল; রাকিব হোসেন (২৪), পিতা-মোঃ মোস্তফা, জেলা-লক্ষ্মীপুর; মোঃ নুর উদ্দিন (২৮), পিতা-মৃত বদরুজ্জামান, জেলা-চট্টগ্রাম; মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা-মোঃ ফজলুল হোসেন, জেলা-নোয়াখালী এবং রতন চন্দ্র দাস (৫০), পিতা-মৃত মাখন চন্দ্র দাস, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃত রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর