1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার প্রাণপ্রবাহখ্যাত গোমতী নদী পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং গোমতীর বর্তমান অবস্থা ও নাব্যতা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, গোমতী নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বিশেষ করে কুমিল্লার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নদী পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী গোমতী নদীর পাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় তিনি এলাকার তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন। তিনি বলেন, তরুণরাই পারে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত গোমতী উপহার দিতে।
কৃষিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন, গোমতী নদী দখল ও দূষণমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর