1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হালিম সৈকত,তিতাস প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ মার্চ ) বাতাকান্দি বাজারস্থ বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে তিতাসের বিশিষ্টজনের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব তরঙ্গের উপদেষ্টা ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রসার প্রধানমাওলানা আব্দুর রউফ, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিশিষ্ট লেখক মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হক,নবধারা সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সাবেক সদস্য সচিব

আবু সাঈদ আসিফ ও তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমূখ।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুব তরঙ্গের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।আর উপস্থাপনায় ছিলেন, যুব তরঙ্গেরসাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ।এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেন, কালাইগোবিন্দপুর মহিলা মাদ্রাসার সহ প্রধান মাওলানা আবু ইউসূফ, হিলফুল ফুজুল সংগঠনের সাংগঠনিক সম্পাদকইব্রাহীম খলিল,ডাক্তার মোহাম্মদ সুমন, যুব তরঙ্গের কার্যনির্বাহী সদস্য কাজী নাহিদ, সাংবাদিক কামরুল হাসান, আলমগীর হোসেন, তৌফিকুল ইসলাম ও তাসীন তিহামী প্রমূখ।এসময় বক্তারা বলেন, যুব তরঙ্গের নামটার মধ্যেই একটি ব্যতিক্রমী মাত্রা পরিলক্ষিত হচ্ছে। সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য বেশ চমৎকার। সেই সাথে আজকের আয়োজনটি আরো বেশি চমৎকার। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর