1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শ্রেষ্ঠ অফিসার ও সার্কেল অফিসারদের সম্মাননা প্রদান করল কুমিল্লা জেলা পুলিশ - কুমিল্লার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ফাঁকা বাসা নিরাপদ রাখতে যা করণীয় কুমিল্লা ল’ কলেজের একাংশ শিক্ষার্থীদের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ অটোরিকশার নগরী কুমিল্লা: চাঁদাবাজি ও যানজটে নাজেহাল নগরবাসী কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, একজনের দণ্ড পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা! ঈদযাত্রায় মহাসড়কের কুমিল্লায় যানজটের আশঙ্কা ২৬ স্থানে বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেপ্তার কুমিল্লায় বাসের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর  গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান বাকশীমুলে মরহুম হাজী মুজাফর মুহুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রেষ্ঠ অফিসার ও সার্কেল অফিসারদের সম্মাননা প্রদান করল কুমিল্লা জেলা পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার।।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ড্রিলসেট, শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলানায়তনে সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।     পুলিশ সুপার সভায় উপস্থিত সবাইকে সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়গুলোতে দিকনির্দেশনা প্রদান করেন। কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এ ছাড়াও গত জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা কে সম্মাননা প্রদান করা হয়। গত ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ, বুড়িচং থানা কে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং তাদের আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর