স্টাফ রিপোর্টার।।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ড্রিলসেট, শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলানায়তনে সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত সবাইকে সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়গুলোতে দিকনির্দেশনা প্রদান করেন। কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এ ছাড়াও গত জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা কে সম্মাননা প্রদান করা হয়। গত ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ, বুড়িচং থানা কে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং তাদের আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679