1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা মনিটরিং সভা অনুষ্ঠিত। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিল কুমিল্লা মহানগর ছাত্রশিবির কুমিল্লার তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কলেজছাত্রী অপহরণ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে মামলায়; অতঃপর আটক, অবশেষে জেল হাজতে প্রেরণ  বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা মনিটরিং সভা অনুষ্ঠিত। কুমিল্লায় নাগরিক অধিকার ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লা নগরীর সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা’র সাইনবোর্ড কুমিল্লা আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল কোর্ট, ৩ জনের কারাদণ্ড পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন মহিলা এমপি হতে পারেন বিএনপি থেকে ৪ বার মীরপুরের কমিশনার মেহেরুন্নেসা হক শাহেবনগরে জামায়াতে’র ইফতার মাহফিল অধ্যাপক মামুন

বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা মনিটরিং সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা মনিটরিং সভা অনুষ্ঠিত।

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা ও উপজেলা সড়ক নিরাপত্তা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ মার্চ) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধূরী, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ আবেদীন ভূইয়া, বুড়িচং থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা ভেটেনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আশ্রাফুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার মোঃ আতাউর রহমান, গ্রাম্য আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) যথাযথভাবে উদযাপন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে ঈদসহ বিভিন্ন জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর