1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক!  - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক! 

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক! 

স্টাফ রিপোর্টার।। 

র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও আতশবাজি’সহ ০১ চোরাকারবারি গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৭১ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০৩ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ২০২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৩ জন গ্রেফতারসহ ১৭০ টি অস্ত্র, ১৫১৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫৯১ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ১০১ জন অপহরণকারী গ্রেফতারসহ ১১৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১১৭ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৪৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।গত ০৭ মার্চ ২০২৬ ইং তারিখ বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিশা ইনিয়নের নানকরা এলাকায় চোরাচালার বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আরীফুর রহমান আহসান (৪২) নামক ০১ জন চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮৬০ পিস ভারতীয় শাড়ি, ১০৮ পিস ভারতীয় থ্রি-পিস ও চোরাচালান কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়। এছাড়াও পৃথক ০১টি অভিযানে ০৯ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আশরাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১,০৫,০০০ পিস আতশবাজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আরীফুর রহমান আহসান (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও থ্রি-পিস সহ অন্যান্য পন্য সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে চোরাকারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর