1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ: মনিরুল হক চৌধুরী এমপি - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালি কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামালসহ এক চোরাই কারবারি আটক!  জামায়াত নেতা তাহেরের কুমিল্লা-১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন আজ ০৯ই মার্চ সোমবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৩ শিক্ষার্থী ৫ হাজার পিস ইয়াবাসহ আটক! মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী সংগ্রামী জীবনের স্বীকৃতি: আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত শমলা বেগম একাধিক চাঁদাবাজির মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার কুমিল্লা চৌদ্দগ্রামে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত ভাই!

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ: মনিরুল হক চৌধুরী এমপি

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ: মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই সাথে নগরীর যানজট নিরসনে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে বলেন তিনি।রোববার (০৮ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় তিনি এস কথা বলেন।জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভার কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি (পিপি) অ্যাডভোকেট অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর বশির, উপজেলা নির্বাহী অফিসারগন সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা।মনিরুল হক চৌধুরী বলেন, শহরের যানজট নিরসনে অবিলম্বে সড়কের উপর বসা বাজার সরিয়ে নিতে হবে।গুরুত্বপূর্ণ বাজার স্থানান্তর অবৈধ বাজার বন্ধ করে দিতে হবে। ঈদকে সামনে রেখে শহরের নিরাপত্তা, যানজট নিরসন করা অত্যন্ত জরুরি। নগরীতে ও জেলায় অসংখ্য অবৈধ যানবাহন চলছে। অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, গোমতীর মাটিকাটা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকি করতে হবে।জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, রমজানে ঈদকে সামনে রেখে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সকল শ্রেণীপেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে।তিনি আরও বলেন, তেল লিমিটেড হয়ে যাচ্ছে। বলা হয়েছে তেল খরচে কৃচ্ছ্রসাধন করতে হবে। তেল চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের সংকট কমবে না। কোন প্রকার জ্বালানি তেল মজুদ করা যাবে না।সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে দিকে সভায় উপস্থিত সকলকে নজর রাখার জন্য জোর তাগিদ দেয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোন কারণে তার অবনতি হয়ে জনসাধারণের জান-মালের ক্ষতি সাধন না হয়। এই বিষয়ে সভার সকলকে সজাগ থাকার বিশেষ তাগাদা দেয়া হয়েছে।সভার কার্যপত্রে জানানো হয়, কুমিল্লায় ফেব্রুয়ারী মাসে ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, অপহরণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হ্রাস পেয়েছে খুন, ধর্ষণ, চুরি, অপমৃত্যু। স্থিতি রয়েছে চাঁদাবাজি, কিশোর গ্যাং অপরাধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর