1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা চৌদ্দগ্রামে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত ভাই!

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত ভাই!

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ভাই ইফাদ হোসেন।নিহত জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি গ্রামের পূর্বপাড়া মিয়াজী বাড়ির ফল ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ে। আহত ইফাদ হোসেন তার ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৯টার দিকে নির্মাণাধীন ঘরের দেয়ালের ভেতরে ইঁদুরের গর্ত দেখতে পেয়ে জান্নাতুল নাইমা ও তার ভাই ইফাদ হোসেন লাঠি দিয়ে আঘাত করে। এতে দেয়ালটি হঠাৎ ভেঙে পড়ে এবং তারা দুজনই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল নাইমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সোমবার সকালে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।অন্যদিকে, তার ভাই ইফাদ হোসেন চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মাটির দেয়াল চাপায় গুরুতর আহত অবস্থায় জান্নাতুল নাইমাকে কুমিল্লা পাঠানো হয়েছিল। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন। এছাড়া আহত ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর