1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি - কুমিল্লার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ জামায়াতের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন-রিজওয়ানা কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে হযরত আইন উদ্দিন শাহ (রহ.)-এর পবিত্র ওরশ মোবারক ৭ই মার্চ অনুষ্ঠিত।  ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত বরুড়ায় গাড়ির ভেতরে চালকের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে এলাকাবাসী! বরুড়ায় মাদকসহ ৩ কারবারিকে ধরল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে সাজা! যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার।।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁ–এর কবর বিকৃতির অভিযোগ এবং তা যথাযথভাবে সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে ‘কুমিল্লা বাঁচাও’ মঞ্চের পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৬৭ সালের ০২ সেপ্টেম্বর নগরীর টমছমব্রীজ কবরস্থানে এই বরেণ্য সঙ্গীতগুরুকে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন কবরটি দ্বিখণ্ডিত করে সেখানে অন্য একজনের নাম ব্যবহার করে কবরটি পাকা করেছে এবং দুটি নামফলক স্থাপন করেছে। অথচ উক্ত স্থানে কেবলমাত্র ওস্তাদ আয়েত আলী খাঁর কবর রয়েছে। এভাবে কবর দ্বিখণ্ডিত করা এবং অন্য নামফলক সংযুক্ত করাকে ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড বলে মনে করছে ‘কুমিল্লা বাঁচাও’ মঞ্চ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবিতে আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে কবরের প্রকৃত অবস্থা পুনর্বহাল, ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বরেণ্য এই সঙ্গীত সাধকের কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানানো হয়। ‘কুমিল্লা বাঁচাও’ মঞ্চের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন বলেন, কুমিল্লার ইতিহাসের এক অনন্য অংশ ওস্তাদ আয়েত আলী খাঁ। নগরীর টমছমব্রীজ কবরস্থানে তাঁকে শায়িত করা হয়। দীর্ঘদিন তাঁর কবরটি সংরক্ষিত থাকলেও সম্প্রতি সিটি করপোরেশন কবরটিকে দ্বিখণ্ডিত করে সেখানে দুটি নামফলক যুক্ত করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং অবিলম্বে ইতিহাস বিকৃতিকারীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন স্বপন, ২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এন এ আলীম লিটন, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক জাকির খান, ৪ নম্বর ওয়ার্ডের সরদার আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শিপন মালদার, যুগ্ম আহ্বায়ক রিংকু, সাংবাদিক মোঃ মাহবুব হোসেন এবং এনসিপি কুমিল্লার মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল বারীসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর