1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।

উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং- বি-১৯৩৬ (দোয়াত কলম) কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ ৬ই মার্চ রোজ শুক্রবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের ৪র্থ তলায় উক্ত আয়োজনটি করা হয়।উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ ইনিস্টিটিউট অফ লেবার স্টাডিজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম।উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু মোঃ আহসানুল হাবিব।আরো উপস্থিত ছিলেন বি-১৯৩৬ এর অন্যতম সহ – সভাপতি মোঃ আবুল হাসান, সহ -সভাপতি মাশুরে আবেদীন তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ মোজাম্মেল হক,সহ সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইমরান কবির, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুর রহমান, প্রচার সম্পাদক এরশাদ মিয়া, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম নূর সহ কুমিল্লা আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর