1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয় — অধ্যাপক ডা. নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার।।

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা। শুক্রবার (৬ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় অবস্থিত ফান টাউন মিলনায়তন-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। তিনি বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং মানবতার সেবায় আন্তরিকতা ও নৈতিকতার সঙ্গে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শিক্ষাকে ধারণ করে চিকিৎসকদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রমজানের শিক্ষা অনুসরণ করে সবাইকে দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনডিএফ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. মুজিবুর রহমান এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক ডা. জিয়া উদ্দিন। অধ্যাপক ডা. জহিরুল আলম ও ডা. মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. শাহ আলম, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং সেক্রেটারি মু. মাহবুবর রহমান। বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, নৈতিকতা ও মানবকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ছবি: এনডিএফ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর