
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং আতশবাজি (বাজি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধারকৃত এই চালানের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ ৯৪ হাজার টাকা।বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়।বিজিবি জানায়, টহল দলটি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশি চালাচ্ছিল। অভিযানের এক পর্যায়ে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে কিছু সন্দেহভাজন মালামাল দেখতে পাওয়া যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং বিপজ্জনক ‘কিং কোবরা’ বাজি।বিজিনি জানায়,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজ এই বড় ধরনের চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।”বিজিবি আরও জানায় যে, জব্দকৃত মালামাল প্রচলিত আইন অনুযায়ী দ্রুত কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।