1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আঙ্গুর চাষে সফল চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমীন কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ফেসবুক পেজ থেকে মাসিক আয়ের হিসাব জানালেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত গোমতী নদীর তীরে বিনোদনমূলক ইফতার পার্টি, পরিবেশ দূষণ নিয়ে প্রশ্ন(?) চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ,সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর পর দুর্নীতির অভিযোগের জবাব দিতে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয়-সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ জমা দিয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হওয়ায় স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, তার বাবার পাঁচটি ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের বিপরীতে এখনও ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি রয়েছে। হিসাব অনুযায়ী, ঋণ সমন্বয়ের পর তার বাবা নিট দেনায় আছেন প্রায় ৮২ হাজার টাকার বেশি। আসিফ মাহমুদ আরও বলেন, তার মায়ের একমাত্র ব্যাংক হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর একাউন্টে জমা আছে ৬১৩ টাকা। নিজের দুটি ব্যাংক হিসাবের মধ্যে একটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার বেতনভিত্তিক অ্যাকাউন্ট, যেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বেতন ও ভাতা জমা হতো। তিনি জানান, ১৬ মাস দায়িত্ব পালনকালে গড়ে মাসিক প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন পেয়েছেন। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং ব্যয় হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে অবশিষ্ট আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সব মিলিয়ে তার দুটি অ্যাকাউন্টে মোট জমা রয়েছে প্রায় ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে যেন তার আর্থিক অবস্থা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর