1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীর প্রতি মাহে রমাদানের পবিত্রতা বজায় রাখার আহ্বান – ডা. শফিকুর রহমান ধ্বংসস্তূপের মাঝে গাজায় শঙ্কা ও প্রার্থনার রমজান! স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী শপথ নিয়েই দেবিদ্বারে শহীদ পরিবার ও আহত‌দের পাশে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা তিতাসে সূর্যমুখী ফুল বাগানে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত জাতীয় কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা করতে চাই: নতুন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন। কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ হাজী ইয়াছিন মন্ত্রী হওয়ায় কুমিল্লায় মিষ্টি বিতরণ ও দোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

​স্টাফ রিপোর্টার।।

​আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে কুমিল্লা আদর্শ সদরের বাদশা মিয়ার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উক্ত ​অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭,০০০ (সাত হাজার) টাকা জরিমানা করা হয়।উক্ত ​অভিযানের ​নেতৃত্ব দেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য।ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এখন থেকে প্রতিটি পণ্যের ক্রয়ের ভাউচার অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করতে হবে।এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজারের সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।ভোক্তা অধিকার দপ্তর থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর