1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

জাতীয় কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা করতে চাই: নতুন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন।

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা করতে চাই: নতুন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন।

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার বিএনপি নেতা হাজী আমিন-উর-রশিদ (ইয়াছিন) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা তার তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক শ্রম ও নেতৃত্বের প্রতি আনুগত্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। কুমিল্লাজুড়ে তার মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করার বিশাল সুযোগ পেয়েছি। কৃষি, খাদ্য ও মৎস্য খাতে নতুন গতি আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কৃষিনির্ভর। কৃষককে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণি সম্পদ তিনটি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক চ্যালেঞ্জও আছে। আশা করি সততা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করে খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণি সম্পদে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা করতে পারবো। কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর কথা বলেছেন তিনি।
দলীয় সূত্র বলছে, সংগঠক হিসেবে মাঠপর্যায়ে মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে সমন্বয়ের দায়িত্ব পালনের সময় তিনি তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন। ফলে কৃষক, খামারি ও জেলেদের বাস্তব সমস্যার বিষয়ে তার ধারণা রয়েছে—এমনটাই দাবি নেতাকর্মীদের। ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি জন্ম নেওয়া আমিন-উর-রশিদের শৈশব ও বেড়ে ওঠা কুমিল্লায়। নগরের মনোহরপুর (নিমতলী) এলাকার ভোটার হলেও তার পৈতৃক বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। পিতা প্রয়াত হাজী আলী মিয়া ও মাতা আমেনা বেগম। পেশায় ব্যবসায়ী এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তিনি তৎকালীন কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও জয় পাননি, দলীয় রাজনীতিতে তার অবস্থান অটুট থাকে। ২০০১ সালে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হওয়ার পরও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব সংসদীয় আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ জেলার বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন তিনি। বিশেষ করে কুমিল্লা-৯ আসনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্ব নিরসনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর