1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা - কুমিল্লার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। এ সময় সংসদ ভবন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উৎসুক মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইসি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথমে বিএনপির এমপিদের শপথ পড়ানো হয়। পরে জোটের শরিক দলগুলোর সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন এমপিরা। পাশাপাশি পরিচয়পত্রের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ ও ডিজিটাল স্বাক্ষরের কার্যক্রমও সম্পন্ন হয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে আলোচনা থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলাদা শপথে অংশ নেবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ শেষে সকাল সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংসদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপি ও তাদের শরিকরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর