
স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান–কে সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত সুবিধাগুলো হলো—
মাসিক বেতন ও ভাতা
মাসিক বেতন: ১ লাখ ১৫ হাজার টাকা
বাড়িভাড়া ভাতা: মাসে ১ লাখ টাকা
(তবে সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অবস্থান করেন)
যাতায়াত ও পরিবহন সুবিধা
সরকারি গাড়ি ও বিমান সুবিধা
প্রয়োজনে ট্রেন, স্টিমার বা জাহাজে ভ্রমণের ব্যয় (সর্বোচ্চ সাড়ে চার হাজার কিলোমিটারের মধ্যে)
অফিস ও বাসার যাতায়াতের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে
বাসভবন ও ইউটিলিটি
সরকারি বাসভবন
বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ সব ইউটিলিটি বিল সরকার বহন করবে
নিজ বাসায় থাকলে নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ খরচ রাষ্ট্র দেবে
দৈনিক ও বিশেষ ভাতা
দৈনিক ভাতা: ৩ হাজার টাকা
বিমান ভ্রমণে বিমা কভারেজ: ২৫ লাখ টাকা
স্বেচ্ছাধীন তহবিল: ১ কোটি ৫০ লাখ টাকা
চিকিৎসা সুবিধা
ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে দেশে ও বিদেশে চিকিৎসা সুবিধা
পরিবারের সদস্যদের জন্যও চিকিৎসা সুবিধা প্রযোজ্য
আইন অনুযায়ী এসব বেতন-ভাতা ও সুবিধা প্রধানমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট।