1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার দেবিদ্বারে ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি মঞ্জু মুন্সির - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি মঞ্জু মুন্সির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি মঞ্জু মুন্সির

দেবিদ্বার প্রতিনিধি,কুমিল্লা।।
ক্ষমতায় যদি বিএনপি আসে আর ভোটাররা অন্য দলকে ভোট দেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না—ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মনোনয়ন বাতিল হওয়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। তার বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সভায় মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, “আমি কথা পরিষ্কার করে বলছি, আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে রেকর্ড করেন, ফেসবুকে ছেড়ে দেন—আমার কোনো সমস্যা নেই। আমাকে যদি অপমানিত হতে হয়, তাহলে সেই অপমানের শোধ আমি এভাবেই নেব।”
তিনি আরও বলেন, “১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমাকে অপমানের হাত থেকে রক্ষা করবেন।”
অতীতের কথা উল্লেখ করে মুন্সি দাবি করেন, দেবিদ্বারের মানুষ কখনো তাকে অপমান করেনি এবং আগেও বিপুল ভোটে তাকে বিজয়ী করেছে। তিনি বলেন, “আমি কখনো কারো বিরুদ্ধে মামলা করিনি, খারাপ সিদ্ধান্ত নেইনি। আমাকে এবার খারাপ হতে বাধ্য করবেন না। আমি খারাপ হলে খারাপের খারাপ হবো।”সভায় তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এবং তারেক রহমান দেশের নেতৃত্বে থাকবেন। নির্বাচনী পথসভাটি পরিচালনা করেন বিএনপি নেতা আবুল কালাম। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এমএ আউয়াল খান, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনার পর দেবিদ্বার এলাকায় ভোটের পরিবেশ ও নির্বাচনী আচরণবিধি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর