1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের - কুমিল্লার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিবেন – ড. চৌধুরী সায়মা ফেরদৌস কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল বুড়িচংয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা-৬ বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা। কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।। 
জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্য রয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোন পরিবর্তন হয়নি। যে সরকারই আসছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোন পরিবর্তন হয়নি। কোন কোন সরকারের সময় বাংলাদেশ সারাবিশে^ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীরমুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দিবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
ডাঃ তাহের রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুভপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ‎সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। বক্তব্য রাখেন খিরণশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর