1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল

স্টাফ রিপোর্টার।।

সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত “হ্যাঁ যাত্রা কর্মসূচি”-এর অংশ হিসেবে কুমিল্লায় আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি। “গণভোটে হ্যাঁ বলি” শ্লোগানে আয়োজিত এ কর্মসূচি রবিবার বিকেলে নগরীর কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এ সময় তিনি বলেন,“দেশের জনগণের প্রকৃত মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। গণভোটই পারে জনগণের সার্বভৌম ক্ষমতাকে বাস্তবে রূপ দিতে। আজকের ‘হ্যাঁ যাত্রা’ কর্মসূচি মূলত সেই জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।”সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহির আলম খান তালাত, রাফি, নাঈম আবেদীন, আহসান লাবীব, হৃদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশে সুশাসনের অভাব, দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের কারণে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার বাস্তবায়ন এবং জনগণের সরাসরি মতামত গ্রহণের জন্য গণভোট আয়োজনের জোর দাবি জানান।আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ছাত্রসমাজ সবসময় অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। বর্তমান প্রেক্ষাপটেও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। “হ্যাঁ যাত্রা কর্মসূচি” সেই আন্দোলনেরই অংশ, যা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গণভোট, সুশাসন ও সংস্কারের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।নেতাকর্মীরা জানান, দেশব্যাপী ধারাবাহিকভাবে “হ্যাঁ যাত্রা কর্মসূচি” অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে ছাত্রশক্তি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর