1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। জানা যায় কুমিল্লা জেলা,দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: রেজাউল করীমকে গত ২৭.০১.২০২৬ইং তারিখ রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় জাফরগঞ্জ বাজারে সেচ্ছাসেবক দলের অফিসে জামেলা হবে এবং আসংস্কা দেখা দিলে তখন সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দেবিদ্বার থানায় হস্থান্তর করেন। দেবিদ্বার থানা পুলিশ রেজাউল করীমকে বৈষম বিরোধী মামলা দিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়।এঘটনায় জাফরগঞ্জের স্থানীয়”রা সহ বিএনপির রাজনৈতিক নেতা কর্মীরা আজ কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা জানান, দেবিদ্বারে অবৈধ ভাবে গোমতী নদী থেকে মাটি কাটার বিষয় প্রতিবাদ করাতে রেজাউল করীমকে বিভিন্ন ভাবে হয়রানী করে যাচ্ছিলেন। অবৈধ ভাবে মাটি কেটার কারনে ৯৯৯ এতে কল দিলে রেজাউল করিম সহ তার সাথের নেতার কর্মীদের উপরে হামলা চালায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। বক্তারা আরও বলেন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সে জুলাই, আগস্টে ছাত্র আন্দোলনের পক্ষে সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দেন। সে কখনো অন্য দল লিয়াজু মেন্টেন করে রাজনীতি করেনি। কিন্তু তাকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করে চালান করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রেজাউল করীম এর মুক্তির দাবি জানানো হয় প্রতিবাদ সভায়।উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য মাসুদুর রহমান রাসেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: কালাম, ছাত্রদল নেতা মো: ইমন, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি মো: এরশাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আল হেলাল, রাজাউল করীম এর স্ত্রী মোসাম্মদ রিমি আক্তার ও কন্যা মোসাম্মদ নূসরাত জাহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর