1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন

নিজস্ব সংবাদদাতা।।
আজকের এই আদেশের ফলে মোবাশ্বের আলম নির্বাচন করতে পারবেন। তবে তার নির্বাচনের ফলাফল আপিল নিষ্পত্তি হওয়ার ওপর নির্ভর করবে বলে জানান তার আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন। মোবাশ্বের আলমের প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ (১ ফেব্রুয়ারি) আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আদালতে মোবাশ্বের আলমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। আজকের এই আদেশের ফলে মোবাশ্বের আলম নির্বাচন করতে পারবেন। তবে তার নির্বাচনের ফলাফল আপিল নিষ্পত্তি হওয়ার ওপর নির্ভর করবে বলে জানান তার আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। দলীয় প্রত্যয়নপত্র না থাকায় মোবাশ্বেরের মনোনয়নপত্র বাতিল করে ইসি। তবে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর