1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত,আহত আরো ১ - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত,আহত আরো ১

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত,আহত আরো ১

বরুড়া প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লার বরুড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।বুধবার দুপুরে উপজেলার আগানগড় ইউনিয়নের মির্জা নগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তি ওই এলাকার চান মিয়ার ছেলে রবিউল (৪৫)। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সাথে দন্ধ চলে আসছে। এরই জেরে আজ দুপুরে নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত দন্ধে ১ জন নিহত হয়েছে। আহত আরো ১ জন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর