1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ময়মনসিংহের ত্রিশালে ক্রীড়া ক্ষেত্রে মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি এটি উদ্বোধন করেন। সফরের শুরুতেই সেনাপ্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা। সভায় তিনি সেনা সদস্যদের বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে।
একই সাথে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর