1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক অবস্থান জড়িত: নির্বাচন কমিশনার - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক অবস্থান জড়িত: নির্বাচন কমিশনার

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক অবস্থান জড়িত: নির্বাচন কমিশনার

চাঁদপুর প্রতিনিধি,কুমিল্লা।।
নির্বাচন কমিশনার বলেন, আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও এ নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আসন্ন নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও এ নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হতো না। নির্বাচন কমিশন কোনোভাবেই সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। এ সময় তিনি স্পষ্ট করে জানান, সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেয়া হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। এ ছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর