1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সিটির গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগে ক্ষোভ প্রকাশ!  - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লা সিটির গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগে ক্ষোভ প্রকাশ! 

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা সিটির গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগে ক্ষোভ প্রকাশ! 

নিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা সিটির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক—সিটি করপোরেশনের সামনের রাস্তা ও কেন্দ্রীয় কারা সংলগ্ন এলাকায় রাস্তা সংকুচিত করে কারা কর্তৃপক্ষের সীমানা নির্মাণ কাজ নিয়ে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই জায়গায় ছিল সবুজ ফুলের বাগান ও উন্মুক্ত স্থান। অথচ এখন কারা কর্তৃপক্ষ দাবি করছে, এই জায়গা তাদের মালিকানাধীন এবং সেই অজুহাতে সড়ক ছোট করে জোরপূর্বক সীমানা নির্মাণ করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে যানজট নিরসনে বাড়িঘর ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়, অথচ আমাদের দেশে উল্টো চিত্র—গুরুত্বপূর্ণ সড়ক দখল করে তা আরও সংকুচিত করা হচ্ছে। কুমিল্লা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ ধরনের জোরজবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নগরবাসীর অভিযোগ, প্রায় এক বছর আগে কারা কর্তৃপক্ষ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি খাল দখল করে সেখানে বড় বড় ভবন নির্মাণ করেছে। এবার তারা কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দর ও ব্যস্ত সড়ক দখলের চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কুমিল্লাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়—জনস্বার্থবিরোধী এই দখলদারিত্ব তারা কখনোই মেনে নেবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর