1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে- মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিবেন – ড. চৌধুরী সায়মা ফেরদৌস কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল বুড়িচংয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা-৬ বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা। কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে- মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে- মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। গত ১৬ বছরে এই অঞ্চলে কোন কাজ হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের অলিবাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, রোববার কুমিল্লা দেশনায়ক তারেক রহমান কুমিল্লা আসছেন। সন্ধ্যায় সুয়াগাজীর ফুলতলী মাঠে সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই সুয়াগাজীতেই বেগম খালেদা জিয়ার সমাবেশে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। ২০১৮ সালে আাকে নির্বাচনের আগে জেলে নেয়া হয়। এই মাঠেই তখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে এসেছিলেন। নানা কারনে এই মাঠ আমার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।মনিরুল হক চৌধুরী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। অদধিকাংশ রাস্তাঘাট ভাঙ্গা। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা।এর আগে বিকেলে মনিরুল হক চৌধুরী বিজয়পুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর